পটিয়া সম্মিলিত বর্ষবরণ পরিষদের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া সম্মিলিত বর্ষবরণ উদ্যাপন পরিষদের (১৪১৮) সভা পটিয়া ক্লাব মিলনায়তনে গত ৩১ মার্চ সন্ধ্যায় পরিষদের চেয়ারম্যান মৃণাল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সদস্যসচিব চেয়ারম্যান মো. ছৈয়দের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মোতাহেরুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দীন আহমদ, হাবিবুর রহমান, শিক্ষক সগীর মোহাম্মদ, অধ্যাপক অভিজিত বড়ুয়া, সাংবাদিক নুরুল ইসলাম, এস এম এ কে জাহাঙ্গীর, আবদুল হাকিম, মো. শাহজাহান, অধ্যাপক ভগীরথ দাশ, গোফরান রানা, ছরওয়ার কামাল প্রমুখ। সভায় ১৩ এপ্রিল বর্ষবিদায়ের দিন শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, প্রবন্ধ, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী শিক্ষার্থীদের পটিয়া ক্লাব মোস্তাফিজুর রহমান পাবলিক লাইব্রেরিতে প্রতিদিন সন্ধ্যা ছয়টার পর যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।