পটিয়া সরকারি কলেজ শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় ফলাফলের দিক দিয়ে এবার শীর্ষে রয়েছে পটিয়া সরকারি কলেজ। উপজেলার ১০টি কলেজের মধ্যে দুটি কলেজ থেকে ১৯ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে পটিয়া সরকারি কলেজ থেকে ১৮ জন জিপিএ-৫ পেয়েছেন। এ ছাড়া নয়টি বেসরকারি কলেজের মধ্যে শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজের একজন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পটিয়া সরকারি কলেজের ৯১৫ জনের মধ্যে পাস করেছেন ৭৪৫ জন। গত বছর জিপিএ-৫ পেয়েছিলেন নয়জন এবং পাসের হার ছিল ৭২ শতাংশ। গ্রামের কয়েকটি কলেজের ফলাফল খারাপ হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১০টি কলেজের এক হাজার ৬০৭ জনের মধ্যে পাস করেছেন এক হাজার ১২২ জন। পাসের হার ৭০। শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজ থেকে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৫ জনের মধ্যে পাস করেছেন ৩৪ জন। এ জে চৌধুরী কলেজে ২৩ জনে পাস করেছেন আটজন। মুজাফরাবাদ যশোদা নগেন্দ্র নন্দী মহিলা কলেজে ১৯ জনে পাস করেছেন ১৩ জন। হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজে ২২৩ জনে পাস করেছেন ১১৭ জন। খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজে তিন বিভাগে ১৪৯ জনে পাস করেছেন ৮৪ জন। পাসের হার ৫৬ দশমিক ৩৮। ধলঘাট স্কুল অ্যান্ড কলেজে ৩৬ জনে পাস করেছেন ২৫ জন। বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ছিলেন একজন, তিনি ফেল করেছেন। মুজাফরাবাদ কলেজে ৩২ জনে পাস করেছেন ১৭ জন। মানবিক বিভাগে কেউ পাস করেননি। মনসা স্কুল অ্যান্ড কলেজে ৬২ জনে পাস করেছেন ৪৬ জন। খলিল মীর ডিগ্রি কলেজে ৯৮ জনে পাস করেছেন ৩৩ জন। বিজ্ঞান বিভাগে কেউ পাস করেননি। পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক বলেন, ‘আমাদের কলেজের শিক্ষক এবং ছাত্রদের সম্মিলিত প্রচেষ্টায় এ ধরনের ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’ পটিয়া সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা জানান, ‘কলেজের শিক্ষকদের পাশাপাশি মা-বাবার সহযোগিতা আমাকে যথেষ্ট অনুপ্রাণিত করেছে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন বলেন, ‘পটিয়া সরকারি কলেজে পড়াশোনার মান খুবই ভালো, তাই ফলাফলও ভালো হয়েছে। এ ছাড়া বেসরকারি কলেজের মধ্যে মনসা স্কুল অ্যান্ড কলেজও ভালো করেছে।’