পটিয়া সরকারি কলেজে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও পটিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) সহযোগী সংগঠন ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস)–এর উদ্যোগে ২৪ জানুয়ারি পটিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে দুর্নীতিবিরোধী কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘জাগ্রত বিবেক দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’ এই স্লোগান নিয়ে শুরু হওয়া প্রদর্শনীর উদ্বোধন করেন পটিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. এ কে ফজলুল হক।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলেজের সহযোগী অধ্যাপক মশিউর রহমান, মো. গিয়াস উদ্দীন, মো. আবদুচ ছালাম, মো. মাহবুব উদ্দীন খান, টুটুল কান্তি সাহা, সহকারী অধ্যাপক মো. নাজিম উদ্দীন, মো. সাজ্জাদুল হক চৌধুরী, সিরজুল আবেদীন চৌধুরীসহ টিআইবি-সনাক কর্মকর্তা, ইয়েস সদস্য ও কলেজের শিক্ষার্থীরা। প্রদর্শনীতে ২৬টি কার্টুন প্রদর্শিত হয়।