পটিয়ায় আন্তস্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে ২২ আগস্ট দুপুরে জাতীয় বিদ্যালয় ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হাশেম। বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আজম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহের বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল মতিন, মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রকৌশলী জসিম উদ্দীন প্রমুখ।

উল্লেখ্য, ১৬ থেকে ২২ আগস্ট পর্যন্ত পটিয়া উপজেলার চারটি মাঠে ফুটবল, কাবাডি, হ্যান্ডবল এবং উপজেলা পুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।