পটিয়ায় আলম প্লাজা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার শহীদ ছবুর রোডে অবস্থিত আলম প্লাজা মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন গত ২৯ ডিসেম্বর মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রিয়াঙ্গন ইলেকট্রনিকসের মালিক মুসলিম উদ্দিনকে সভাপতি, শাহজালাল ইলেকট্রনিকসের মালিক মো. আজগরকে সহসভাপতি ও ফুলেশ্বরীর মালিক সুশীল কুমার বড়ুয়াকে সাধারণ সম্পাদক করে ২০১৬-২০১৭ সালের জন্য ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
রাতে মার্কেট প্রাঙ্গণে আলম প্লাজার মালিক মো. শফিউল আলমের সভাপতিত্বে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন পটিয়া স্টেশন রোড জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন আল কাদেরী ও বিশেষ বক্তা ছিলেন মাওলানা হামিদ হাসান।