পটিয়ায় ইয়েসের অর্ধযুগ পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দ্য ইল্ড এনলাইটেন্ড সোসাইটির (ইয়েস) অর্ধযুগ পূর্তি উৎসব ২৩ জুলাই দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে। অনুষ্ঠানসূচির মধ্যে ছিল গাছের চারা, প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ ও গরিবদের মধ্যে স্যানিটেশন সামগ্রী বিতরণ এবং শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এস নুর উচ্চ বিদ্যালয়কে সম্মাননা স্মারক প্রদান, ক্রীড়া প্রতিযোগিতা, বৃক্ষরোপণ ও আলোচনা সভা।
সকাল ১০টায় জিরি ইউনিয়নের কৈয়গ্রামের এসএ নুর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠান উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম সওদাগর। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা আবদুল মোমেন, এমদাদ হোসেন মিঞা, এস এ নুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ, ইউপি সদস্য মামুনুর রশিদ, কামাল উদ্দিন প্রমুখ।
এদিকে ২৩ থেকে ২৫ জুলাই তিন দিনব্যাপী ইয়েস কর্মকর্তা ও সদস্যরা সাইকেল শোভাযাত্রা করে বিভিন্ন এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের মধ্যে নানা গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর প্রশ্ন ছুড়ে দেন। যিনি দ্রুত প্রশ্নের উত্তর দিতে পেরেছেন, তাঁকে একটি করে গাছের চারা উপহার দেন। এভাবে তিন দিনে তাঁরা ছয় শতাধিক নানা জাতের গাছের চারা বিতরণ করেন।