পটিয়ায় ঈদমেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহগদি মার্কেট ক্রিকেট ক্লাবের উদ্যোগে পটিয়ায় হয়ে গেল দুদিনব্যাপী জমজমাট ঈদমেলা। লড়িহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ১৩ ও ১৪ সেপ্টেম্বর এ মেলা অনুষ্ঠিত হয়। এতে পোস্ট অফিস ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সাইফুল ইসলাম চৌধুরীকে সংবর্ধনা দেওয়া হয়। মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিজন চক্রবর্তী, চিকিৎসক জসিম উদ্দিন ও আ ম ম টিপু সুলতান চৌধুরী। মেলার উদ্বোধন করেন মোহাম্মদ মুছা। উপস্থাপনায় ছিলেন সাহেদ উদ্দিন। বিজ্ঞপ্তি।