পটিয়ায় উৎসব ৯ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসব পটিয়ায় অনুষ্ঠিত হবে ৯ অক্টোবর। পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত উৎসব চলবে। উৎসবে পটিয়ার চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়সহ ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেবে। বিদ্যালয়গুলো হচ্ছে পটিয়া সরকারি কলেজ, হুলাইন ছালেহ নূর ডিগ্রি কলেজ, এ জে চৌধুরী ডিগ্রি কলেজ, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, শাহ আমির উচ্চবিদ্যালয়, হাইদগাঁও উচ্চবিদ্যালয় ও ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয়। উৎসব সফল করতে পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে একটি প্রস্তুতি কমিটি গঠন করেছে। এদিকে ইন্টারনেট উৎসবের সার্বিক প্রস্তুতি নিয়ে ২ অক্টোবর বিকেলে স্থানীয় বন্ধুসভার সদস্যদের সঙ্গে কেন্দ্রীয় সদস্যরা এক সভায় মিলিত হন। বন্ধুসভার সভাপতি আবদুল্লাহ ফারুকের সভাপতিত্বে সভায় ইন্টারনেট উৎসবের উদ্দেশ্য ও করণীয় নিয়ে বক্তব্য দেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক।এ ছাড়া বিভিন্ন পরামর্শমূলক বক্তব্য দেন বন্ধুসভার চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলের দলনেতা বিবর্ধন রায়, দীপ সরকার, ইফতেখার আজাদ, আবু তাহের, পটিয়ার বন্ধু জয়নাল আবেদীন, মোহাম্মদ ইব্রাহিম, জুয়েল চৌধুরী, কলিমুল্লাহ চৌধুরী, আতিকুর রহমান মোরশেদ, সৈকত বড়ুয়া, দিদার নুরী, মাঈনুদ্দিন, মোরশেদ প্রমুখ।