পটিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের শাখা উদ্বোধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি চট্টগ্রামের পটিয়ায় এনআরবি গ্লোবাল ব্যাংকের ৩২তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী। অন্যদের মধ্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আর কিউ এম ফোরকান, পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ, চট্টগ্রাম রিজিওনের শাখা ব্যবস্থাপকেরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।