পটিয়ায় এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান শিক্ষক এস এম এ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাইনউদ্দীন মজুমদার। প্রধান বক্তা ছিলেন এস আলম গ্রুপের হেড অব করপোরেট হুমায়ূন কবির। স্বাগত বক্তব্য দেন এস আলম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের উপদেষ্টা মো. নুরুল হুদা।
অনুষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।