পটিয়ায় কীর্তনিয়া সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৌদ্ধ কীর্তন সংরক্ষণ, গবেষণা ও প্রচার পরিষদের উদ্যোগে গত ৩০ এপ্রিল পটিয়ায় অনুষ্ঠিত হলো কীর্তনীয়া সম্মেলন ও সম্মাননা অনুষ্ঠান। এএস রাহাত আলী উচ্চবিদ্যালয়ে শাক্যপদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন লায়ন কেমি বড়ুয়া। প্রধান অতিথি ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান রাখালচন্দ্র বড়ুয়া।বিশেষ অতিথি ছিলেন চিকিৎসক সুশীল বড়ুয়া, পূর্ণাচার আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সাধারণ সম্পাদক দোলন বড়ুয়া ও বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সভাপতি বিকাশ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন শিল্পী প্রকাশ বড়ুয়া। আলোচক ছিলেন বোধিমিত্র মহাস্থবির, ধর্মকীর্তি মহাস্থবির, সংঘপ্রিয় থের, অটল বিহারী বড়ুয়া, দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া, সন্জীব বড়ুয়া, মোহিত বড়ুয়া, প্রশান্ত বড়ুয়া, মৃণাল কান্তি বড়ুয়া ও স্বপন বড়ুয়া। শুরুতে অশ্রু বড়ুয়া রূপকের কথা ও প্রকাশ বড়ুয়ার সুরে সংগীত পরিবেশন করেন পারুল সংগীত একাডেমির শিক্ষার্থীরা। এতে প্রবীণ ২৮ জন কীর্তনিয়াকে সম্মাননা দেওয়া হয়। সঞ্চালক ছিলেন মিলন বড়ুয়া ও কনক বড়ুয়া। বিজ্ঞপ্তি।