পটিয়ায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাঠ দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বাঞ্চলীয় কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় পটিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৬ মার্চ বিকেলে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের গর্জনিয়াপাড়ায় মাঠ দিবসের আয়োজন করা হয়।
এ উপলক্ষে বৈজ্ঞানিক উপায়ে গোলাপ ও লিচু চাষ এবং সেচ ব্যবস্থার ওপর প্রদর্শনীর আয়োজন করা হয়।
পটিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রঘুনাথ নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. বশির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপপরিচালক মো. আমিনুল হক চৌধুরী। উপসহকারী কৃষি কর্মকর্তা আশিষ কুমার দাশের পরিচালনায় এতে বক্তব্য দেন সাংবাদিক আবদুর রাজ্জাক, চাষি মো. আবু সায়েম, আজিমুল হক প্রমুখ। বক্তারা এলাকার কৃষকদের ধান চাষের পাশাপাশি বিভিন্ন ফুল ও ফল চাষের পরামর্শ দেন।