পটিয়ায় গণিত উত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্র্যাক শিক্ষা কর্মসূচির সহযোগিতায় দুই দিনব্যাপী গণিত উত্সব পটিয়া ছনহরা ষোড়শীবালা উচ্চবিদ্যালয়ে গত ২৫ মার্চ শেষ হয়েছে। ২৪ মার্চ সকালে উত্সবের উদ্বোধন করেন ছনহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল আলম। এসময় উপস্থিত ছিলেন ব্র্যাক পেইসের ব্যবস্থাপক নীল রতন হাওলাদার।উপজেলার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের ষষ্ঠ-দশম শ্রেণীর প্রায় এক হাজার শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়। বিদ্যালয়গুলো হলো ছনহরা ষোড়শীবালা উচ্চবিদ্যালয়, নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট, চিকন খলিফা ছিদ্দিক আহম্মদ দাখিল মাদ্রাসা, বাথুয়া উচ্চবিদ্যালয়, আশিয়া উচ্চবিদ্যালয় ও আজিমপুর উচ্চবিদ্যালয়।