পটিয়ায় গীতাযজ্ঞ উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পটিয়া উপজেলার মুজাফরাবাদে বিশ্ব শান্তি গীতাযজ্ঞ উদ্যাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল অখণ্ড সমবেত উপাসনা, মধুসূদন নাম সংকীর্তন, চণ্ডী পাঠ, গীতাযজ্ঞ, গীতা পাঠ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।
আনোয়ারা জুট মিলসের সাবেক ব্যবস্থাপক সন্তোষ কুমার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক তাপসী ঘোষ রায়। এতে বিশেষ অতিথি ছিলেন বনগোপাল চৌধুরী, অরুণ কান্তি মল্লিক ও শিপুল কুমার দে। স্বাগত বক্তব্য দেন সুভাষ চন্দ্র দত্ত। আলোচনা সভা শেষে গীতা পাঠ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। বিজ্ঞপ্তি।