পটিয়ায় জনতা ব্যাংকের গ্রাহক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনতা ব্যাংক পটিয়া শাখা ও ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের যৌথ উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে জনতা ব্যাংক কার্যালয়ে ‘ফরেন রেমিট্যান্স’ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‍ব্যাংকের শাখা ব্যবস্থাপক রোকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চট্টগ্রাম-সি আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক কামরুল আহছান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রধান কার্যালয়ের ফরেন রেমিট্যান্স বিভাগের প্রথম সহকারী ব্যবস্থাপক কাজী রেদওয়ানুর রহমান, ফরেন রেমিট্যান্স বিভাগের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন।