পটিয়ায় জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের যৌথ উদ্যোগে গত ৩১ মে বিকেলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইদ্রিচ মিয়া।
পটিয়ার সদরে একটি সামাজিক কেন্দ্রে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি মোহাম্মদ সোলায়মান। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবদুর গফ্ফার চৌধুরী। অন্যােন্যর মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম জসিম উদ্দিন, সহ–সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, মহিলা দলের উপজেলা সভাপতি সেলিনা হক প্রমুখ।