পটিয়ায় টিআইবি-সনাকের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও পটিয়া সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে এক শোভাযাত্রা ও আলোচনা সভা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সনাক পটিয়া শাখার সভাপতি এস এম এ কে জাহাঙ্গীরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংঘপ্রিয় থেরো, অ্যাডভোকেট কবিশেখর নাথ, শিলা দাশ, মোহাম্মদ সোলায়মান, রাজীব কুমার বিশ্বাস প্রমুখ।