পটিয়ায় দুর্নীতিবিরোধী দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চট্টগ্রামের পটিয়ায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ৯ ডিসেম্বর বিকেলে পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে বিভিন্ন শ্রেণি-পেশার লোক দুর্নীতিবিরোধী শোভাযাত্রায় অংশ নেন। এরপর দুর্নীতিবিরোধী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সনাক সদস্য ও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অজিত কুমার মিত্র।
এতে অতিথি ছিলেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোজাফফর আহমদ চৌধুরী। বক্তব্য দেন পটিয়া সনাক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সংঘপ্রিয় থেরো প্রমুখ।