পটিয়ায় নবী স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার ভাটিখাইন ইউনিয়নে আবদুল নবী স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ জুন এলাকার ৭৫০ দরিদ্র পরিবারের মধ্যে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। ওই দিন বিকেলে ভাটিখাইন আবদুল নবীর বাড়ি প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভাটিখাইন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুবুল আলম, ফাউন্ডেশনের সহসভাপতি আবু সাদাত মোহাম্মদ শামীম, ইউপি সদস্য আজম খান, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ জসিম উদ্দিন, নজরুল ইসলাম, মোহাম্মদ শফি, মোহাম্মদ রহিম উদ্দিন, মোহাম্মদ শাহজাহান প্রমুখ।