পটিয়ায় নারী জাগরণ সংস্থার তিন যুগ পূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় নারী জাগরণ সংস্থার তিন যুগপূর্তি অনুষ্ঠান ৩ জানুয়ারি সংস্থার মুন্সেফবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভানেত্রী পারভীন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভা মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, নারীসমাজের কল্যাণে নারী জাগরণ সংস্থা দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ৩৬ বছর আগে নারীসমাজকে অবর্ণনীয় দুর্গতি থেকে মুক্ত করে উন্নত জীবনের স্বপ্ন দেখাতে এই সংস্থার যাত্রা শুরু হয়েছিল। পথে–ঘাটে, ঘরে–বাইরে নারীত্বের সম্মান প্রতিনিয়ত হেয়প্রতিপন্ন হচ্ছে। তাই নারী জাগরণ সংস্থার কাজকে আরও জোরদার করতে হবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া পৌরসভার কাউন্সিলর প্রকৌশলী রূপক কুমার সেন, অ্যাডভোকেট বদিউল আলম, সাংবাদিক হারুনুর রশিদ ছিদ্দিকী, আবদুল হাকিম প্রমুখ।
অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ ভূমিকা রাখায় সংস্থার পাঁচজন কাউন্সিলরকে সম্মাননা জানানো হয়। বিজ্ঞপ্তি