পটিয়ায় নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদ্যাপন উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) চট্টগ্রাম কেন্দ্র। কর্মসূচির মধ্যে ছিল গণজমায়েত, শোভাযাত্রা ও প্রচারপত্র বিতরণ। গত ২৬ নভেম্বর বেলা ১১টায় পটিয়া উপজেলা চত্বরে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাম্মৎ রোকেয়া পারভীন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহম্মদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরী, শিক্ষক অরুণ কুমার মিত্র, বিএনপিএসের ব্যবস্থাপক মোহাম্মদ ফেরদৌস আহম্মদ, জেলা সমন্বয়কারী শরীফ চৌহান, উন্নয়ন কর্মকর্তা এস এম এরশাদুল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি।