পটিয়ায় নারীদের দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে গত ২৩ এপ্রিল পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়ন পরিষদে নারীদের অংশগ্রহণে জীবনমান দক্ষতাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুস্থ মহিলা উন্নয়নের (ভিজিডি) আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচির উদ্বোধন করেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিমা আক্তার। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আজিজুল হক, যুগান্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা আরিফুর রহমান, মোহাম্মদ রুবেল এবং মো. ওয়াহিদুল আলম। সংগঠনটির উদ্যোগে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত নারীদের সেবা প্রদান করা হবে। মূলত নারীদের কর্মসংস্থানের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ, ঋণ সহায়তা প্রদান ও খাদ্য বিতরণ করা হবে। বিজ্ঞপ্তি।