পটিয়ায় ন্যাশনাল ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশন্যাল ব্যাংক চট্টগ্রাম আঞ্চলিক শাখার উদ্যোগে গত শুক্রবার পটিয়ার কাশিয়াইশ পেচুমিয়া সুন্নিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক শাখার ব্যবস্থাপক মামুনুর রশীদ মোল্লা, কাশিয়াইশ পেচুমিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহাম্মদ ছগীর চৌধুরী, ব্যাংকের এভিপি মোহাম্মদ নাসিম উদ্দীন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মহিউদ্দীন আহমদ, প্রিন্সিপাল অফিসার কাজী ইমাম হোসেন, বুধপুরা যুবকণ্ঠ পটিয়ার সভাপতি ইদ্রিস চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে এলাকার তিন শতাধিক লোকের হাতে কম্বল তুলে দেওয়া হয়।