পটিয়ায় পরিবেশ রক্ষায় ইয়েসের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রামে পরিবেশ রক্ষায় উদ্যোগ নিয়েছে এলাকার সামাজিক সংগঠন ‘দ্য ইল্ড এনলাইটেনড সোসাইটির (ইয়েস) সদস্যরা। বিভিন্ন স্থানে কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেন তাঁরা।

এর আগে ইয়েস ক্লাবের পক্ষ থেকে পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয়। পশু জবাইয়ের পর যত্রতত্র যেন পশুর বর্জ্য ফেলে এলাকার পরিবেশ নষ্ট ও দুর্গন্ধময় না করে, সে জন্য এলাকাবাসীর জন্য নির্দিষ্টভাবে গর্ত করে দেন সংগঠনের সদস্যরা কোরবানির পশু জবাইয়ের পর এলাকাবাসীও ওই গর্তগুলোতে বর্জ্য ফেলেন। পরদিন ক্লাবের সদস্যরা কৈয়গ্রামের ইদাগাজীর বাড়ি, মুনদারপাড়া ও হাজি আলী হোসেনের বাড়ি এলাকার বর্জ্য ফেলানো গর্তগুলো ব্লিচিং পাউডার ও কেরোসিন তেল দিয়ে ভরাট করে দেন।

এ উদ্যোগের নেতৃত্ব দেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইসহাক, পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ সোহেল, সদস্য মোহাম্মদ তারেক, নজরুল ইসলাম, আবু তৈয়ব, দেলোয়ার হোসেন, আবদুল আজিজ ও মো. ফয়েজ।