পটিয়ায় পাঁচ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুজন সংরক্ষিত এবং তিনজন সাধারণ সদস্যসহ পাঁচ ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১২ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা তাঁদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান খান জানান, জিরি ইউনিয়নের ২ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে রাবেয়া কাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা তৌহিদ তালুকদার জানান, আশিয়া ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে ডেজি আকতার এবং ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্যপদে আবদুল আলীমকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। রিটার্নিং কর্মকর্তা ওহাহিদুল আলম জানান, জঙ্গলখাইন ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডে দেবপ্রিয় বড়ুয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। রিটার্নিং কর্মকর্তা আবদুল মতিন জানান, খরনা ৭ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী চারজনের মধ্যে তিনজন সদস্য তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় পলাশ সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।