পটিয়ায় পানচাষিদের সহজ শর্তে ঋণ দেওয়া হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাউথ ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম বলেছেন, পটিয়ার পানের ঐতিহ্য রয়েছে। তাই এ শিল্পকে বাঁচাতে সহজ শর্তে সর্বোচ্চ ঋণ সহায়তা ও প্রশিক্ষণ দেওয়া হবে। সমপ্রতি পটিয়ার হাইদগাঁওয়ের পানবাজারে চাষিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা নওজোয়ান এ সভার আয়োজন করে। নওজোয়ানের প্রধান নির্বাহী ইমাম হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র নুরুল ইসলাম, ব্যাংকার আনোয়ার উদ্দীন, পানচাষি সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হরিসাধন দেবব্রহ্মণ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামশুল আলম। সভার শুরুতে ‘পানচাষের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক ধারণাপত্র পড়ে শোনান সাংবাদিক আবদুর রাজ্জাক।