পটিয়ায় পূর্ণানন্দ মহাস্থবিরের স্মৃতিজয়ন্তী উদ্যাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার কেলিশরে অবস্থিত ছত্তর পেটুয়া বুদ্ধাঙ্কুর বিহারের উদ্যোগে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি দুই দিনব্যাপী পূর্ণানন্দ মহাস্থবিরের স্মৃতিজয়ন্তী উদ্যাপিত হয়। এই সময় ভদন্ত পি লোকানন্দ স্থবিরের ‘মহাস্থবির’ উপাধি প্রাপ্তি উপলক্ষে বিহার প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন সংঘরাজ ধর্মসেন মহাস্থবির। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি অজিতানন্দ মহাস্থবির। অনুষ্ঠান উদ্বোধন করেন ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার মহাসচিব ভদন্ত বুদ্ধপ্রিয় মহাস্থবির, কলকাতা বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার সহসম্পাদক ভিক্ষু বোধিপাল প্রমুখ।