পটিয়ায় প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার নওজোয়ান প্রতিবন্ধী রিসোর্স সেন্টারের উদ্যোগে প্রতিবন্ধীদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠান সম্প্রতি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। রিসোর্স সেন্টারের প্রধান নির্বাহী মো. ইমাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।