পটিয়ায় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি সুস্থ সবল মেধাবী জাতি’ এ স্লোগান নিয়ে চট্টগ্রামের পটিয়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের উদ্যোগে গত ২৫ ফেব্রুয়ারি প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়।
এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারি সকালে পটিয়া সদরে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা। প্রধান অতিথি ছিলেন পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ চৌধুরী। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আলমগীর, কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা, ভেটেরিনারি সার্জন রাজীব চক্রবর্তী ও পটিয়া দুর্নীতি প্রতিরোধ কমিটির সচিব সংঘপ্রিয় থেরো প্রমুখ।