পটিয়ায় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে পটিয়ায় গত রোববার উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও উপকরণ মেলা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (্ইউএনও) রোকেয়া পারভীনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক সুমন চক্রবর্তী ও ফারজানা আকতারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, তথ্য কর্মকর্তা বিশ্বনাথ মজুমদার, সহকারী শিক্ষা কর্মকর্তা এমদাদ হোসেন চৌধুরী, লিপি রানী গোপ, মোহাম্মদ মহিউদ্দিন আলমগীর প্রমুখ।
মেলায় মুক্তিযুদ্ধ, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ের ওপর ছবি প্রদর্শিত হয়।