পটিয়ায় প্রীতিলতার জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মশতবার্ষিকী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে পটিয়ার ধলঘাট গ্রামে বীরকন্যা ট্রাস্টের উদ্যোগে গত ৩১ মার্চ থেকে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানসূচিতে আলোচনার সভা ছাড়াও ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান, লোককবি সমাবেশ, কবিগানের আসর, নারী সমাবেশ, নাটক, প্রীতিলতা স্মারক প্রদান, বিনা মূল্যে চিকিৎসা, তথ্যচিত্র প্রদর্শন ও পুরস্কার বিতরণ। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সাবেক ছাত্রনেতা ইকবাল আহম্মদ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন ছালামত উল্লাহ মল্ল, সৈয়দ সাজেদুর রহমান, আহমদ মমতাজ, সুদর্শন চক্রবর্তী, মীর রমজান আলী ও আবদুল হাকিম। ১ এপ্রিল দ্বিতীয় দিনে প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক গুরুপদ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী হরিসাধন দেব বর্মণ, অধ্যাপক প্রদীপ কুমার চৌধুরী, সাংবাদিক হারুণর রশিদ সিদ্দিকী, আবদুর রাজ্জাক প্রমুখ। ২ এপ্রিল তৃতীয় দিনে ছিল নারী সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন সাংসদও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বেগম চেমন আরা তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন মাজেদা বেগম, মঞ্জুশ্রী সাহা, জান্নাতুল ফেরদাউস ও স ম ইউনুস। এ দিন বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন এয়ার রেল ডেভেলপমেন্টের চেয়ারম্যান গোপাল লালা। বিকেলে চট্টগ্রামের প্রখ্যাত ৩০ জন কবিয়াল নারী অধিকারসহ বিভিন্ন বিষয়ে কবিগান পরিবেশন করেন। রাতে মায়ের চোখের জল নাটকটি উদ্বোধন করেন স্থানীয় চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল। শেষে ধন্যবাদ জানান ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্তী। তিন দিনের অনুষ্ঠানে ৩৫টি সাংস্কৃতিক সংগঠন অংশ নেয়।