পটিয়ায় বছরে পাঁচ হাজার ৪০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় বছরে ৫ হাজার ৪০০ মেট্রিক টন মাছ উৎপাদন হয়। জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ১৯ জুলাই বিকেলে উপজেলা মৎস্য কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পটিয়া উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান এ তথ্য জানান।
মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, পৌরসভাসহ পটিয়া উপজেলার ২২ ইউনিয়নে ১০ হাজার ৮১২টি পুকুর, ১৭টি খাল, একটি নদী, একটি সরকারি ও চারটি বেসরকারি খামারে এ মাছ উৎপাদিত হয়েছে। উপজেলায় মৎস্যচাষি আছেন ৪ হাজার ৩৮৬ জন।
তিনি আরও বলেন, পরিমাণমতো গরুর গোবর, সাদা ইউরিয়া এবং টিএসপি সার ব্যবহার করলে মাছ উৎপাদন আরও বাড়বে।