পটিয়ায় বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে চট্টগ্রামের পটিয়া উপজেলায় আইনজীবী, পুলিশ, চিকিৎসক ও জনপ্রতিনিধিদের এক মতবিনিময় সভা ১২ জুন অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা লাভ দ্য চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে সংস্থার ধলঘাট কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে উন্নয়ন সংস্থা উষা ও মানুষের জন্য ফাউন্ডেশন।
বীর কন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পঙ্কজ চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ধলঘাট ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান রণবীর ঘোষ। এতে বক্তব্য দেন ধলঘাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত সদস্য কামরুন নাহার, ২ নম্বর ওয়ার্ডের সদস্য জেসমিন আকতার, কেলিশহর উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক প্রবোধ রায়, প্রীতিলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরুণ কুমার চৌধুরী, সাংবাদিক আবদুর রাজ্জাক, উন্নয়ন কর্মী পূর্ণিমা দে, ইউপি সদস্য রণধীর চক্রবর্তী প্রমুখ। —পটিয়া প্রতিনিধি