পটিয়ায় বিজয় স্মৃতিসৌধ উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকহানাদার বাহিনীর সঙ্গে পটিয়ার ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের যৌথ গেরিলা বাহিনীর সম্মুখযুদ্ধ হয় ১৯৭১ সালের ৯ ডিসেম্বর। এ যুদ্ধে পরাজিত হয় পাকবাহিনীর সদস্যরা। সেই বিজয়ের স্মৃতিকে অম্লান রাখার জন্য গৈড়লার টেকে তৈরি করা হয়েছে বিজয়ের স্মৃতিসৌধ। চট্টগ্রাম জেলা পরিষদের অর্থায়নে নির্মিত স্মৃতিসৌধটি ১৫ জানুয়ারি সন্ধ্যায় উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক আবদুস সালাম। তিনি বলেন, ‘একাত্তর সালে পাকহানাদার বাহিনী ও তাদের দোসরদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যে বিজয় অর্জন করেছেন তা আমাদের জন্য গৌরবের। এই স্মৃতিসৌধ নতুন প্রজন্মকে সেই বিজয়ের কথা স্মরণ করিয়ে দেবে। স্বাধীনতাবিরোধীদের ভূমিকা সম্পর্কে জানতেও সহায়ক হবে এই সৌধ।’ এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ শাহ আলম, উদয়ন নাগ, সৈয়দা সরওয়ার জাহান, ফজল আহমদ, আবদুস সালাম প্রমুখ।