পটিয়ায় বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন বলেছেন, আগামী দিনে কোনো ষড়যন্ত্র না হলে ৩০ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সারা দেশে আগামী শিক্ষাবর্ষের জন্য বিনা মূল্যে পাঠ্যবই বিতরণ নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, চলতি অর্থবছরে ৬৫ ভাগ এবং আগামী অর্থবছরে ৮৫ ভাগ শিক্ষার্থীর মধ্যে উপবৃত্তি দেওয়া হবে। তিনি সমপ্রতি প্রাথমিক বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। আলী আহামদ স্মৃতি ট্রাস্ট ও হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদ যৌথভাবে এর আয়োজন করে চরকানাই উচ্চবিদ্যালয় মাঠে। শেখ নুরুল ইমান চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য সামশুল হক চৌধুরী, মহিলা সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, বেক্সিমকো ফার্মার চিফ ফিন্যান্সসিয়াল অফিসার আলী নেওয়াজ, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ জন মেধাবৃত্তি ও ১৩৪ জন সাধারণ বৃত্তি, ২১১ জন কৃতী শিক্ষার্থী এবং কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী ১০ জনকে পুরস্কার দেওয়া হয়।