প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের তেকোটা-মুকুটনাইট বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের উদ্যোগে ৮ অক্টোবর বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। সেবাসদন প্রাঙ্গণে বৃদ্ধাশ্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন শীলরত্ন ভিক্ষু।
এ উপলক্ষে পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংঘের যুগ্মসম্পাদক স্মরণ সেন স্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সেবাসদনের পরিচালক ভদন্ত আলোক মিত্র স্থবির। বক্তব্য দেন মুকুটনাইট ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ শীল জ্যোতি ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ সেবাসদনের সহসভাপতি সরিৎ চৌধুরী, শিক্ষক প্রতাপ বড়ুয়া এবং ভদন্ত বিশ্বমিত্র থের প্রমুখ। পটিয়া প্রতিনিধি