পটিয়ায় ব্যাপক প্রস্তুতি উৎসব ২৯ সেপ্টেন্বর
গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয় মাঠে ইন্টারনেট উৎসব অনুষ্ঠিত হবে ২৯ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে। শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের সহযোগিতায় উৎসব চলবে বেলা আড়াইটা পর্যন্ত। উৎসবে উপজেলার চারটি কলেজ ও সাতটি উচ্চবিদ্যালয়ের ১৫০ জন আই-জিনিয়াস প্রতিযোগী ছাড়াও শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবকেরা অংশ নেবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হচ্ছে পটিয়া সরকারি কলেজ, হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজ, এ জে চৌধুরী ডিগ্রি কলেজ, খলিলুর রহমান মহিলা ডিগ্রি কলেজ, এ এস রাহাত আলী উচ্চবিদ্যালয়, পটিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়, আবদুর রহমান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, শাহ আমির উচ্চবিদ্যালয়, ইউনিয়ন কৃষি উচ্চবিদ্যালয় ও ভাটিখাইন নলিনীকান্ত মেমোরিয়াল ইনস্টিটিউট। উৎসব ঘিরে পটিয়ায় চলছে ব্যাপক প্রস্তুতি। ২০ সেপ্টেম্বর বন্ধুসভার সভাপতি জুয়েল চৌধুরীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় আলোচনা করেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, বন্ধুসভার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম, অনীক বড়ুয়া চৌধুরী, উর্মি বড়ুয়া, আনোয়ার হোসেন, সেলিম উদ্দিন প্রমুখ।