পটিয়ায় মাইজভান্ডারি একাডেমির সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইজভান্ডারি একাডেমির উদ্যোগে মাইজভান্ডারি ত্বরিকা শীর্ষক সেমিনার ৯ মে পটিয়া পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ। শুরুতে স্বাগত বক্তব্য দেন একাডেমির সাধারণ সম্পাদক মীর মো. তরিকুল আলম। প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারি একাডেমির সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পটিয়া আমির ভান্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার শাহ আমেরি। প্রধান আলোচক ছিলেন শানে গাউসুল আজম মাইজভান্ডারি ওলামা পরিষদের সহসভাপতি এস এম জাকের সাদেক আল আহাদী। উদ্বোধনী বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমেদ চৌধুরী।
সভা শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সাতগাছিয়া দরবার শরিফের আওলাদ মাওলানা সাইফুল্লাহ সুলতানপুরী। বিজ্ঞপ্তি।