পটিয়ায় মাহী স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়া পৌরসভার মাহী স্মৃতি শর্টপিচ গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট ১০ মে উদ্বোধন হয়েছে। প্রধান অতিথি ছিলেন সাবেক বিদ্যালয় পরিদর্শক কবির আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক আবদুর রাজ্জাক ও সংগঠক কলিম উদ্দীন। বক্তব্য দেন আমজাদ হোসেন, ওবাইদুল হক, মো. শাহজাহান, মোহাম্মদ মানিক প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাজী সোহেল। উদ্বোধনী খেলায় প্রত্যয় নাইট রাইডার্স যুব নিশান ক্লাবকে চার উইকেটে পরাজিত করে।