পটিয়ায় রক্তদান কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় বেসিক ট্রাস্ট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে সম্প্রতি রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি মুহাম্মদ ইকবাল হোসেন। প্রধান নির্বাহী আলী হোসেনের পরিচালনায় রক্তদান কর্মসূচিতে ৫৬ জন সমবায়কর্মী স্বেচ্ছায় রক্ত দেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক মুহাম্মদ ফরিদুল আলম, মুহাম্মদ জসিম উদ্দিন, মঈন উদ্দিন, শফিকুল ইসলাম, মুহাম্মদ ফরহাদ, শহিদুল ইসলাম প্রমুখ।