পটিয়ায় রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবৃত্তি, নৃত্য, গান ও কথামালায় পটিয়ায় উদ্যাপিত হলো রবীন্দ্রজয়ন্তী। কবিগুরুর ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ মে বিকেলে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমি।
শুরুতে ছিল কথামালা। এতে স্বাগত বক্তব্য দেন একাডেমির নির্বাহী পরিচালক আবদুল্লাহ ফারুক। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া। আলোচক ছিলেন চট্টগ্রাম বাংলা কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল আলীম, পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ ও ওস্তাদ স্বর্ণময় চক্রবর্তী।
বক্তারা বলেন, ‘রবীন্দ্রনাথ নিরন্তর সৃষ্টি করে গেছেন। যার মাধ্যমে শিল্প-সাহিত্যের সব জায়গায় তাঁর আসন এখনো পাকাপোক্ত।