পটিয়ায় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে শাহ আমির স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
পটিয়ার শাহ আকবরিয়া শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে শাহ আমির স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। ১৬ জানুয়ারি সন্ধ্যা সাতটায় উত্তর হাইদগাঁও সামদিয়া মসজিদসংলগ্ন ছৈয়দুর রহমান মাঠে অনুষ্ঠিত ফাইনালে পটিয়া শাহ আমির স্পোর্টিং ক্লাব চার উইকেটে হাইদগাঁও শাহ আখতারিয়া স্মৃতি সংঘকে পরাজিত করে। হাইদগাঁও নিউ জেনারেশন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই টুর্নামেন্ট।
খেলা শেষে নিউ জেনারেশন স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা মুহম্মদ হেলাল উদ্দীনের সভাপতিত্বে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা বি এম জসিম উদ্দিন। প্রধান বক্তা ছিলেন হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আহমদ নুর, বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হক, আওয়ামী লীগ নেতা আবু তালেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফখরুল আবেদীন প্রমুখ।