পটিয়ায় শহীদ আবদুস ছবুরের মৃত্যুবার্ষিকী পালিত
মহান মুক্তিযুদ্ধে শহীদ আবদুস ছবুরের ৪২তম মৃত্যুবার্ষিকী ৪ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ।
পটিয়া ক্লাব হলে শহীদ স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ সাইফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাংসদ সামশুল হক চৌধুরী। বক্তব্য দেন পৌরসভার মেয়র হারুনুর রশিদ, পটিয়া মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সামশুদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, অ্যাডভোকেট হরিসাধন দেব বর্মণ, মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আইয়ুব বাবুল, দক্ষিণ ভূর্ষি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সৈয়দ, গৌরব সংসদের সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, শহীদ ছবুর স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ।
সাংসদ সামশুল হক চৌধুরী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। তাদের বিচারের রায় কার্যকর হলে শহীদ ছবুরের আত্মা শান্তি পাবে।