পটিয়ায় শহীদ ছবুুুুুরের স্মৃতিফলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার মুক্তিযোদ্ধা শহীদ গাজী আবদুস ছবুরের মৃত্যুবার্ষিকী ২ অক্টোবর পালিত হয়েছে। এ উপলক্ষে পটিয়া মুক্তিযোদ্ধা সংসদ ও পটিয়া গৌরব সংসদের উদ্যোগে পটিয়া সদর থেকে সাত কিলোমিটার দূরে কেলিশহর খিল্লাপাড়া পাহাড়ে তাঁর সমাধিতে স্মৃতিফলক স্থাপন করা হয়। এ ছাড়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতা-কর্মীরা শহীদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর মধ্যে ছিল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেলিশহর মুক্তিযোদ্ধা সংসদ, পটিয়া গৌরব সংসদ, কেলিশহর ইউনিয়ন কমিউনিস্ট পার্টি, মহিলা আওয়ামী লীগ, হাইদগাঁও শহীদ স্মৃতি সংসদ, কেলিশহর ইউনিয়ন পরিষদ, শান্তি নিকেতন, অখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেয়ানপাড়া পাবলিক লাইব্রেরি ও পটিয়া প্রেস ক্লাব। আলোচনা সভায় বক্তব্য দেন পটিয়া মুক্তিযোদ্ধা কমান্ডার ও আওয়ামী লীগ নেতা সামসুদ্দিন আহম্মদ, মোতাহেরুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবদুল আলীম, আইনজীবী হরিসাধন দেবব্রহ্মণ, মোয়াজ্জেম হোসেন, সিপিবির নেতা কমরেড হাবিবুর রহমান ইদ্রিচ, উপজেলা সিপিবির নেতা বরুণ কানুনগো, নুর মোহাম্মদ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন প্রমুখ। বক্তারা শহীদ ছবুরের সমাধিতে যাওয়ার সড়কটি পাকা করা ও কবরটি সংস্কারের মাধ্যমে তা সংরক্ষণের দাবি জানান।