পটিয়ায় শহীদ সবুরের মৃত্যুবার্ষিকী পালিত
একত্তরের মুক্তিযুদ্ধে শহীদ গাজী আবদুস সবুরের ৪০তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। ২ অক্টোবর পটিয়ায় গৌরব সংসদ, শেয়ানপাড়া গণপাঠাগার, প্রত্যয় গণপাঠাগারসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। সকালে পটিয়া থানা মোড়ে স্থাপিত শহীদ সবুরের প্রতিকৃতিতে ফুল দেওয়া, কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সামশুদ্দীন আহমেদ। পরে কেলিশহর ইউনিয়নের খিল্লাপাড়াস্থ পাহাড়ে শহীদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গৌরব সংসদ, শহীদের ৪০তম স্মরণানুষ্ঠান কমিটি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কেলিশহর ইউনিয়ন পরিষদ, হাইদগাঁও শান্তি নিকেতন, টিআইবি-সনাক ইয়েস গ্রুপ, কেলিশহর মুক্তিযোদ্ধা সংসদ, স্থানীয় আওয়ামী লীগ, কমিউনিস্ট পার্টি, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় শহীদের স্মরণে সভা অনুষ্ঠিত হয়।