পটিয়ায় শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সদস্য নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার শোভনদণ্ডী স্কুল অ্যান্ড কলেজের অভিভাবক সদস্য পদের নির্বাচন (স্কুল শাখা) ১০ অনুষ্ঠিত হয়। অভিভাবক সদস্যের দুটি পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে মো. আইয়ুব আলী ও জামাল উদ্দিন আহমদ নির্বাচিত হন। নির্বাচনে প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গৌতম বাড়ৈ। নির্বাচনে সমন্বয়ক ছিলেন অধ্যক্ষ হামিদ হোসাইন। বিজ্ঞপ্তি।