পটিয়ায় সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের বর্ষপূর্তি অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়া সমাজ কল্যাণ উন্নয়ন পরিষদের তৃতীয় বর্ষপূতি অনুষ্ঠান ১৬ নভেম্বর পৌরসভার বৈলতলী সড়কে সংগঠনের কার্যালয়-সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহ আলম।
প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক, পটিয়ার বাহুলী জালাল-মাবিয়া ট্রাস্টের চেয়ারম্যান কামাল উদ্দিন বেলাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম ও যুবনেতা দেবশ্রী
চক্রবর্তী। বক্তব্য দেন সাধারণ সম্পাদক কাদের আলী, সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কাইয়ুম প্রমুখ।
প্রধান অতিথি বলেন, সঠিক নেতৃত্বের মাধ্যমে যুবসমাজই পারে দেশ ও সমাজকে এগিয়ে নিতে। এলাকার যেকোনো বিপথগামী ছেলেমেয়েদের সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সামাজিক সংগঠনের সদস্যদের দায়িত্ব পালন করতে হবে। বর্ষপূর্তি উপলক্ষে অতিথিসহ সংগঠনের সদস্যরা কেক কাটেন। এ ছাড়া ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। —পটিয়া প্রতিনিধি