পটিয়ায় সহিংসতার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরতাল-অবরোধের নামে দেশে চলমান সহিংসতার প্রতিবাদে এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ২৪ জানুয়ারি বিকেলে পটিয়ায় মুক্তিযোদ্ধারা মানবন্ধন করেছেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়া ন্যাপ, কমিউনিস্ট পার্টি ও ছাত্র ইউনিয়নের সদস্যরা এই মানববন্ধনে অংশ নেন।
পৌর সদরের থানার মোড় চত্বরে মুক্তিযোদ্ধা তাজুর মুল্লুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন গেরিলা বাহিনীর চট্টগ্রাম জেলা কমান্ডার তপন দস্তিদার, মুক্তিযোদ্ধা পুলক কুমার দাশ, হাবিবুর রহমান ইদ্রিস, মুক্তিমান বড়ুয়া, মৃদুল বড়ুয়া, যুগল সরকার, আহমদ নুর, দিলীপ দাশ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, দেশে আন্দোলনের নামের বিএনপি-জামায়াত যে নৈরাজ্য চলাচ্ছে তা দেশের মানুষ মেনে নিতে পারে না। অন্য দিকে দুই বড় দল ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে। এই অবস্থা থেকে সাধারণ জনগণ পরিত্রাণ চায়।—পটিয়া প্রতিনিধি