প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটিয়ার শিশু সংগঠন সুবাসের উদ্যোগে চিত্রাঙ্কন প্রতিযোগিতা গত ২৪ ফেব্রুয়ারি বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতা উদ্বোধন করেন প্রথম আলোর পটিয়া প্রতিনিধি আবদুর রাজ্জাক। বক্তব্য দেন খলিলুর রহমান বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আয়েশা বেগম।
চিত্রাঙ্কন শেষে সুবাসের সভাপতি হামীম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন পটিয়া থিয়েটারের সভাপতি মুহাম্মদ সৈয়দ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারান প্রসাদ বিশ্বাস, পটিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল হাকিম, পটিয়া বন্ধুসভার সহসভাপতি বাপ্পা ঘোষ, চারু রঙের পরিচালক হামেদ হাছান, পটিয়া গৌরব সংসদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাশ প্রমুখ।—পটিয়া প্রতিনিধি