পটিয়ায় সুলতান আহমদ কুসুমপুরীর মৃত্যুবার্ষিকী পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক গণপরিষদের সদস্য, মুক্তিযুদ্ধের সংগঠক ও আওয়ামী লীগ নেতা সুলতান আহমদ কুসুমপুরীর ১২তম মৃত্যুবার্ষিকী বিভিন্ন ১ জুন দুপুরে পটিয়ার কুসুমপুরায় অনুষ্ঠিত হয়।
কুসুমপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া ডালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রাশেদ মনোয়ার। সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন। এতে আরও বক্তব্য দেন কুসুমপুরা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এমরান হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সুলতান আহমদ কুসুমপুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগকে এ অঞ্চলে সংগঠিত করেছেন। সে সময়ে পটিয়ায় যে কয়েকজন আওয়ামী লীগের কান্ডারি ছিলেন, সুলতান আহমদ কুসুমপুরী তাঁদের একজন। গ্রামবাসীকে তাঁর চেতনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান নেতারা।
স্মরণসভা শেষে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন পটিয়া উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সদ্য নির্বাচিত চেয়ারম্যান-ইউপিসদস্যসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। সর্বশেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।